চট্টগ্রাম ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঝালকাঠিতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের স্বপ্ন ও সাফল্যের পথে অনুপ্রেরণা

ঝালকাঠিতে ব্র্যাকে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান বললেন— স্বপ্ন দেখতে হবে বড় —

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি |

“তোমাদের স্বপ্ন দেখতে হবে বড়, যাতে কোনো ক্ষেত্রে সামান্য বিচ্যুতি ঘটলেও তোমার সাফল্য ধরা দেয়”— এমন অনুপ্রেরণামূলক কথায় কিশোরীদের স্বপ্ন দেখার আহ্বান জানালেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ব্র্যাকের ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান’। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কিশোরীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন করে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মিস দিলারা খানম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, যিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় ২০২৩ সাল থেকে ঝালকাঠি জেলার চারটি উপজেলায় ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। গত ২৭ মাসে ২৭টি জীবন দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

এ সময় যারা প্রাপ্তবয়স্কতায় পৌঁছেছে, তাদের ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েট’ হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। এ বছর ঝালকাঠি জেলায় মোট ১৩০ জন কিশোরী আঠারোতে পদার্পণ করেছে। সদর উপজেলার ৩৩ জন কিশোরীকে নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কিশোরীরা তাদের জীবনের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে কথা বলে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় কিশোরীদের উদ্দেশে বলেন, “স্বপ্নে বিশ্বাস রাখলে কোনো বাধাই তোমাদের পথ রোধ করতে পারবে না।”

ব্র্যাকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদ, জোনাল ম্যানেজার মো. আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার ও অফিসার হাসিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষাংশে অতিথিবৃন্দ স্বপ্নসারথি গ্র্যাজুয়েটদের হাতে সনদ ও সম্মাননা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঝালকাঠিতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের স্বপ্ন ও সাফল্যের পথে অনুপ্রেরণা

ঝালকাঠিতে ব্র্যাকে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান বললেন— স্বপ্ন দেখতে হবে বড় —

আপডেট সময় : ০৬:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫