চট্টগ্রাম ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোটের মাঠে সরব বিএনপি-জামায়াত, তরুণদের ভরসা গণসংহতির আলফাত হোসেন

জাতীয় নির্বাচন ২০২৬: শ্যামনগরে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা, তৎপর বিএনপি-জামায়াত ও গণসংহতি আন্দোলন

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতি এখন সরব। দিনক্ষণ এখনো নির্ধারিত না হলেও সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে প্রতিনিয়ত। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন।
বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে সক্রিয়। ব্যানার-ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূল জনসংযোগে চলছে প্রচারণা।

শ্যামনগরের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী। অভ্যন্তরীণ কোন্দল থাকলেও মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রের হাইকমান্ডে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক আশেক এলাহি মুন্না এবং ড. মনিরুজ্জামান মনিরসহ একাধিক হেভিওয়েট প্রার্থী মনোনয়নের দৌড়ে রয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী সাতক্ষীরা-০৪ আসনে একক প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘোষণা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও একজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

এদিকে গণসংহতি আন্দোলনের তরুণ নেতা আলফাত হোসেন তরুণ ভোটারদের কাছে জনপ্রিয়তা পাচ্ছেন। “পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই” স্লোগানে তিনি মাঠে নেমেছেন উপকূলীয় শ্যামনগরের বঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে।

ভোটারদের মনোভাবেও এসেছে পরিবর্তন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে তারা বলছেন, এবার চান “যোগ্য, সৎ ও ক্লিন ইমেজের” প্রার্থী। কেউ কেউ বলেন, “চাপে পড়ে নয়, এবার নিরবে পরিবর্তনের ভোট বিপ্লব ঘটাব।”

ভোটের মাঠে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো তেমন সক্রিয় হতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে নতুন প্রজন্মের অংশগ্রহণ ও সচেতন ভোটারদের সিদ্ধান্ত ঘিরে।

২ লাখ ৯৫ হাজারেরও বেশি ভোটারের শ্যামনগরে ভোটের লড়াই হবে বহুমাত্রিক। সাধারণ ভোটাররা বলছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে বলেই তারা আশাবাদী

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোটের মাঠে সরব বিএনপি-জামায়াত, তরুণদের ভরসা গণসংহতির আলফাত হোসেন

জাতীয় নির্বাচন ২০২৬: শ্যামনগরে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা, তৎপর বিএনপি-জামায়াত ও গণসংহতি আন্দোলন

আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫