চট্টগ্রাম ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

পুলিশের তদন্ত চলছে, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পটিয়ায় ২ দিনে ৪ চুরির ঘটনা: স্বর্ণ, নগদ অর্থ ও দলিলসহ উধাও লাখ টাকার মালামাল

ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে সংঘটিত হয়েছে এক প্রতারণা ও তিনটি দূর্ধর্ষ চুরির ঘটনা। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রথম ঘটনাটি ঘটে ৫ অক্টোবর, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। দেবদুলাল ভট্টাচার্যের স্ত্রী কৃষ্ণা চক্রবর্তী (৪৫) পটিয়া সদরের ছবুর রোডে কাপড় কিনতে আসেন। পটিয়া থানার মোড়ে পৌঁছালে এক ব্যক্তি তাকে জানায়, বিনামূল্যে কিছু উপহার দেওয়া হবে—এজন্য পোস্ট অফিস মোড়ে যেতে হবে। তিনি বিশ্বাস করে ওই ব্যক্তির সঙ্গে গেলে, একটি অফিসে বসিয়ে স্বর্ণালংকার ও টাকা ব্যাগে রাখতে বলেন। কিছুক্ষণের মধ্যেই প্রতারক তার ব্যাগসহ উধাও হয়ে যায়। ব্যাগে ছিল প্রায় ১ ভরি স্বর্ণ ও ৪৪০০ টাকা।

একইদিন ভোরে, কক্সবাজার থেকে ফেরা সেকান্দর বাড়িতে ঢুকে দেখতে পান, কেউ ঘরে ঢুকে গ্যাস ওয়েল্ডিং দিয়ে দরজা ভেঙে দিয়েছে। চোরেরা ঘর থেকে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ ৯ হাজার টাকা, দামি শাড়ি ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার জিনিস চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে পটিয়া পৌরসভার ৫নং সাবজর পাড়া এলাকায়।

এছাড়া, গত বৃহস্পতিবার রাতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের প্রবাসী আকবর সাগরের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। পারিবারিক অনুষ্ঠানে থাকার সুযোগে চোরেরা পিছনের দরজা ভেঙে ১০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা ও ৪টি দলিল নিয়ে যায়।

অন্যদিকে, জঙ্গলখাইন ইউনিয়নের কাদেরিয়া ছৈয়দিয়া তৈয়বিয়া খানকা শরীফেও চুরি সংঘটিত হয়। রাতের আঁধারে তালা ভেঙে সৌরলাইটের ব্যাটারি, দুটি দানবাক্স ও নগদ ২ হাজার ৮শ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে নামাজের সময় মসজিদের ইমাম মো. ওসমান বিষয়টি দেখে স্থানীয় প্যানেল চেয়ারম্যান বখতিয়ারকে জানান।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, “সবগুলো ঘটনার তদন্ত চলছে। পুলিশ চোরদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ করছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পুলিশের তদন্ত চলছে, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পটিয়ায় ২ দিনে ৪ চুরির ঘটনা: স্বর্ণ, নগদ অর্থ ও দলিলসহ উধাও লাখ টাকার মালামাল

আপডেট সময় : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫