চট্টগ্রাম ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

উপজেলা প্রশাসনের সৌন্দর্যবর্ধন প্রকল্পে কোটালীপাড়াবাসীর প্রিয় বিনোদনকেন্দ্রে পরিণত লেকটি

বর্ণিল সাজে কোটালীপাড়া উপজেলা পরিষদ লেক: নতুন রূপে বিনোদনের অনন্য স্পট

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ লেক এখন রঙিন সাজে নতুন রূপে সেজে উঠেছে। একসময় যেখানে ছিল ময়লা-আবর্জনা আর কচুরীপানার ভাগার, আজ সেখানে দৃষ্টিনন্দন সৌন্দর্যের ছোঁয়া। উপজেলা প্রশাসনের উদ্যোগে লেকটিতে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে, যা এখন স্থানীয়দের কাছে অন্যতম বিনোদন স্পটে পরিণত হয়েছে।

লেকের চারপাশে নির্মিত হয়েছে সুন্দর ফুটওয়াক, বসার জন্য স্থাপন করা হয়েছে শতাধিক রঙিন টুল, এবং চলাচলের জন্য লেকপাড়ের রাস্তা সংস্কার করা হয়েছে। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে লেকে নামানো হয়েছে চারটি দৃষ্টিনন্দন প্যাডেল বোট।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক লেকের সৌন্দর্যবর্ধন কাজ ও বোট সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস. এম. শাহজাহান সিরাজ, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, ও অন্যান্য কর্মকর্তা।

উদ্বোধনের পর থেকেই লেকে ভিড় জমাচ্ছে নানা বয়সের মানুষ। লেকটি এখন পরিবার ও বন্ধুদের প্রিয় বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

এক শিক্ষার্থী লাবিবা জানায়, “আগে আমাদের ঘোরার জায়গা ছিল না, এখন এই বোটে চড়ে দারুণ আনন্দ পেয়েছি।”
স্থানীয় সমাজসেবক সোহেল শেখ বলেন, “উপজেলা প্রশাসনের উদ্যোগে লেকের পুরো চেহারাই বদলে গেছে। আগে নোংরা পরিবেশের কারণে মানুষ এখানে আসতে চাইত না, এখন এটি সবার প্রিয় জায়গা।”

প্রভাষক সমেন মজুমদার জানান, “প্যাডেল বোট একটি পরিবেশবান্ধব ও শান্ত বিনোদনের মাধ্যম, যা পরিবার ও বন্ধুদের জন্য উপভোগ্য সময় এনে দেয়।”
কবি ও সাহিত্যিক মিন্টু রায় বলেন, “দূরবর্তী পার্কে যাওয়া অনেকের জন্য কষ্টকর ছিল, তাই এই লেক এখন কোটালীপাড়ার বিনোদনের নতুন কেন্দ্র।”

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, “লেকটিকে নতুনভাবে সাজানো হয়েছে যাতে এটি কোটালীপাড়াবাসীর বিনোদন স্পটে পরিণত হয়। দর্শনার্থীদের নিরাপত্তায় সিসিটিভি বসানো হবে এবং পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর নজরদারি থাকবে।”

বর্তমানে এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে লেকের রক্ষণাবেক্ষণ ও বোট পরিচালনার জন্য। তিনি দর্শনার্থীদের কাছ থেকে নামমাত্র শুভেচ্ছামূল্যে বোট চালাচ্ছেন এবং পুরো লেক এলাকা পরিচ্ছন্ন রাখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপজেলা প্রশাসনের সৌন্দর্যবর্ধন প্রকল্পে কোটালীপাড়াবাসীর প্রিয় বিনোদনকেন্দ্রে পরিণত লেকটি

বর্ণিল সাজে কোটালীপাড়া উপজেলা পরিষদ লেক: নতুন রূপে বিনোদনের অনন্য স্পট

আপডেট সময় : ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫