চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বান্দরবানে ফানুস, প্রার্থনা ও আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব পালিত

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

ভোর থেকেই ভক্ত-অনুরাগীরা বিভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে প্রার্থনা, দান-ধ্যান ও বুদ্ধ পূজায় অংশ নেন। বান্দরবান রাজবন বিহার, উজানীলা রাজবন বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহারসহ জেলার প্রায় সব বিহারে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা, ধর্মীয় উপদেশ, প্রদীপ প্রজ্বলন, শান্তি কামনা ও দানের নানা আয়োজন। সন্ধ্যায় ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উৎসব নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন বিহার পরিদর্শন করে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা জানান, তিন মাসের বর্ষাব্রত শেষে প্রবারণা পূর্ণিমা ভিক্ষু সংঘের জন্য আত্মশুদ্ধি, ধৈর্য ও দানের মহিমায় সমৃদ্ধ একটি তাৎপর্যপূর্ণ দিন।

প্রতিবছরের মতো এবারও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের পাহাড়ি জনপদ উৎসবমুখর হয়ে ওঠে। ফানুসে আলোকিত আকাশ, ভক্তদের প্রার্থনা ও মিলনমেলায় দিনটি পরিণত হয় আনন্দঘন উৎসবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বান্দরবানে ফানুস, প্রার্থনা ও আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব পালিত

আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫