চট্টগ্রাম ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

চাঁদা দাবির ঘটনায় দেবিদ্বারে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লু ও সহযোগী তাসলিমা গ্রেপ্তার

কুমিল্লায় পুলিশ সদস্যকে আটকে রেখে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা ও নারীসহ আটক ২

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে পুলিশ সদস্যকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ওরফে বিল্লু ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত বিল্লাল হোসেন আলমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন সুবীল ইউনিয়নের বুড়িরপাড় এলাকার হারুনুর রশিদের মেয়ে তাসলিমা আক্তার ও হেলাল খান। মামলার অপর আসামিরা হলেন বুড়িরপাড়ের ফিরোজ মিয়ার স্ত্রী আমেনা বেগম, গুনাইঘর দৌলতখানের ছেলে হেলাল খান ও কামাল, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লু এবং চাপানগরের আবু তাহেরের ছেলে কানা জালাল।

ভুক্তভোগী পুলিশ সদস্য আবু কাউছারের স্ত্রী ও মামলার বাদী ইশরাত জাহান জানান, তার স্বামী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় কর্মরত। গত ১ অক্টোবর দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে জমি দেখার কথা বলে কাউছারকে একটি ভবনের পঞ্চম তলায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে বিল্লু, তাসলিমা আক্তার, আমেনা বেগম, হেলাল খানসহ আরও কয়েকজন তার উপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা আদায় করে।

ইশরাত জাহান আরও জানান, আসামিরা তার স্বামীকে তার প্রথম স্ত্রী তাসলিমাকে পুনরায় বিয়ে করতে বলেন। এতে রাজি না হওয়ায় তাকে নির্যাতন করে চাঁদা দাবি করা হয়।

অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন বলেন, “আমি শুধু ঘটনাস্থলে গিয়ে শুনেছি ওই ব্যক্তি পুলিশ সদস্য। এরপরই আমি চলে আসি। রাজনৈতিকভাবে আমাকে মামলায় জড়ানো হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “পুলিশ সদস্যের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁদা দাবির ঘটনায় দেবিদ্বারে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লু ও সহযোগী তাসলিমা গ্রেপ্তার

কুমিল্লায় পুলিশ সদস্যকে আটকে রেখে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা ও নারীসহ আটক ২

আপডেট সময় : ০৫:৩২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫