চট্টগ্রাম ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে টানা অভিযান পরিচালনা করছে প্রশাসন

লৌহজংয়ে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত, কঠোর নজরদারিতে প্রশাসন ও কোস্টগার্ড

শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে লৌহজং উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে নদী ও হাটবাজারে অভিযান পরিচালনা করছে।

প্রথম দিন (৪ অক্টোবর) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এর নেতৃত্বে মাওয়া শিমুলিয়া ঘাট এলাকার বিভিন্ন হোটেলে পরিদর্শন চালানো হয়। পরিদর্শনে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি। হোটেল মালিকরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫ অক্টোবর পর্যন্ত তারা ইলিশ বিক্রি বন্ধ রাখবেন।

একই দিন কোস্টগার্ড পদ্মা নদীর লৌহজং অংশে পৃথক অভিযান চালায়। তবে নদীতে কোনো জেলে বা মাছ ধরার জাল না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে। সেদিনও নদীতে কোনো জেলে বা জাল পাওয়া যায়নি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন, “মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ২৫ অক্টোবর পর্যন্ত কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।”

তিনি আরও জানান, মা ইলিশ ধরা, মজুদ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধকরণে প্রশাসন সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছে। জনসচেতনতা বৃদ্ধি ও টেকসই ইলিশ উৎপাদনে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে টানা অভিযান পরিচালনা করছে প্রশাসন

লৌহজংয়ে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত, কঠোর নজরদারিতে প্রশাসন ও কোস্টগার্ড

আপডেট সময় : ০৬:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫