চট্টগ্রাম ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কাকারা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ঘিরে জমির রাইটারের শক্তিশালী শোডাউন—নেতৃত্বে আসতে কর্মীদের ব্যাপক সমর্থন।

কাকারায় ছাত্রদলের মতবিনিময় সভায় জমির রাইটারের শোডাউন, ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ছাত্রদলের মতবিনিময় সভায় শতশত নেতাকর্মীর উপস্থিতিতে অভূতপূর্ব শোডাউন করেছেন ছাত্রনেতা মোঃ জমির রাইটার। চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক, মেধাবী ও ত্যাগী এই নেতা জানান—দীর্ঘদিনের নেতৃত্ব সংকট কাটিয়ে কাকারা ইউনিয়ন ছাত্রদলকে আবারও সুসংগঠিত করতে চান তিনি।

মতবিনিময় সভায় ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। জমির রাইটার এই সভায় আনুষ্ঠানিকভাবে কাকারা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“দীর্ঘদিন নেতৃত্বের অভাবে কাকারা ইউনিয়ন ছাত্রদল নাজুক হয়ে পড়েছে। সংগঠনের শূন্যতা কাটিয়ে আমরা আবার ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব ভাইয়ের অনুপ্রেরণায় ছাত্রদলের হারানো গৌরব পুনরুদ্ধার করাই আমার লক্ষ্য।”

সভায় উপস্থিত নেতারা জানান, জমির রাইটার সর্বদা কর্মীদের পাশে থেকেছেন এবং দুঃসময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাই তারা তার নেতৃত্বেই ইউনিয়ন ছাত্রদলের ভবিষ্যৎ দেখতে চান।

তিনি আরও বলেন, “আমাকে আহ্বায়ক করা হলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক সাহেবের দিকনির্দেশনায় খুব অল্প সময়ের মধ্যেই ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ডকে ছাত্রদলের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করব। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভ্যানগার্ড হিসেবে কাকারা ছাত্রদল কাজ করবে।”

এই মতবিনিময় সভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। স্থানীয় রাজনীতিতে জমির রাইটারের এই শক্তিশালী শোডাউন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কাকারা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ঘিরে জমির রাইটারের শক্তিশালী শোডাউন—নেতৃত্বে আসতে কর্মীদের ব্যাপক সমর্থন।

কাকারায় ছাত্রদলের মতবিনিময় সভায় জমির রাইটারের শোডাউন, ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা

আপডেট সময় : ০৪:৪৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫