চট্টগ্রাম ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫০ হাজার মানুষের অংশগ্রহণে কালিয়াকৈরে অনুষ্ঠিত হয় বিজয় র‍্যালি ও সমাবেশ

কালিয়াকৈরে মহান বিজয় দিবস উদযাপন, ৫০ হাজার মানুষের অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ

শাকিল হোসেন
  • আপডেট সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। প্রথম প্রহরে কালিয়াকৈর উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সাংবাদিক সংগঠন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর কালিয়াকৈরে গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের নেতৃত্বে প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান। তিনি কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “মহান বিজয় দিবসের এই র‍্যালিতে কালিয়াকৈর উপজেলা, পৌরসভা, কাশিমপুর, কোনাবাড়ি ও বাসন থেকে শীতকে উপেক্ষা করে ৫০ হাজার নেতা-কর্মী এসেছেন, যারা তারেক জিয়ার আদর্শের সত্যিকারের অনুসারী।”

এছাড়াও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি আ. ন. ম. ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, কাউন্সিলর সামছুল আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর যুব দলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫০ হাজার মানুষের অংশগ্রহণে কালিয়াকৈরে অনুষ্ঠিত হয় বিজয় র‍্যালি ও সমাবেশ

কালিয়াকৈরে মহান বিজয় দিবস উদযাপন, ৫০ হাজার মানুষের অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৬:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫