কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। প্রথম প্রহরে কালিয়াকৈর উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সাংবাদিক সংগঠন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর কালিয়াকৈরে গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের নেতৃত্বে প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান। তিনি কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “মহান বিজয় দিবসের এই র্যালিতে কালিয়াকৈর উপজেলা, পৌরসভা, কাশিমপুর, কোনাবাড়ি ও বাসন থেকে শীতকে উপেক্ষা করে ৫০ হাজার নেতা-কর্মী এসেছেন, যারা তারেক জিয়ার আদর্শের সত্যিকারের অনুসারী।”
এছাড়াও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি আ. ন. ম. ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, কাউন্সিলর সামছুল আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর যুব দলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।