চট্টগ্রাম ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চাকরি-বিধিমালা চূড়ান্ত না হওয়ায় ডিএমটিসিএল কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা

শুক্রবার থেকে মেট্রোরেল যাত্রীসেবা বন্ধ: চাকরি-বিধিমালা না হওয়ায় ডিএমটিসিএল কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৪:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আগামী শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং মেট্রোরেলের সব ধরনের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়টি জানানো হয়।

কর্মচারীরা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০–র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য স্বতন্ত্র চাকরি-বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। ফলে বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকেই তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স/ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়ন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে, ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে চাকরি-বিধিমালা চূড়ান্তের আশ্বাস দেয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

তারা অভিযোগ করেন, ‘বিশেষ বিধান’ সংক্রান্ত অধ্যায়টি—যেখানে মেট্রোরেল প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে আত্মীকরণের প্রসঙ্গ আছে—এটি প্রচলিত আইন এবং সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক। পরিচালনা পর্ষদ বিতর্কিত বিধান অপসারণে আগ্রহী হলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের চাপের কারণে সার্ভিস রুল প্রকাশে দেরি হচ্ছে।

এদিকে যাত্রীসেবা বন্ধ থাকায় মেট্রোরেল ব্যবহারকারী কয়েক লাখ যাত্রী ভোগান্তিতে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মচারীরা দাবি করছেন, পরিস্থিতির সম্পূর্ণ দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।

নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন। তাদের দাবি—স্বতন্ত্র চাকরি-বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন-সুবিধা এবং ন্যায্য অধিকার নিশ্চিত নয়। তাই ‘আর কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়’।

কর্মচারীরা শুক্রবার থেকে মেট্রোরেল যাত্রীসেবা বন্ধসহ সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এতে কয়েক লাখ যাত্রী ভোগান্তিতে পড়তে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাকরি-বিধিমালা চূড়ান্ত না হওয়ায় ডিএমটিসিএল কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা

শুক্রবার থেকে মেট্রোরেল যাত্রীসেবা বন্ধ: চাকরি-বিধিমালা না হওয়ায় ডিএমটিসিএল কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি

আপডেট সময় : ০৪:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫