চট্টগ্রাম ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে প্রেরণ

কোটালীপাড়ায় সাবেক পৌর মেয়রের ছেলে ও ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: শেখ কামরুজ্জামান (রানা)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী জান্নাতুল ফেরদৌস তৌকির (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তৌকির কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৫৫ জনকে নামীয় আসামি ও ১০০৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তৌকিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন, এ মামলায় এখন পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে প্রেরণ

কোটালীপাড়ায় সাবেক পৌর মেয়রের ছেলে ও ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫