চট্টগ্রাম ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বেলজিয়াম হাঁস পালন ও আধুনিক হ্যাচারী ব্যবসায় তরুণ জাহিদের বছরে আয় ২৪ লাখ টাকা

সিংড়ার জাহিদের বেলজিয়াম হাঁস খামারে বছরে ২৪ লাখ আয়: তরুণ উদ্যোক্তার অনন্য সাফল্য

সারাদেশ৭১ডেস্ক, নাটোর
  • আপডেট সময় : ০৯:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়ার নুরপুর গ্রামের তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান বেলজিয়াম জাতের হাঁস পালন ও আধুনিক হ্যাচারী ব্যবসায় তৈরি করেছেন ব্যতিক্রমী সাফল্যের গল্প। একসময় ৮ লাখ টাকার ঋণে জর্জরিত জাহিদ আজ নিজ উদ্যোগে বছরে আয় করছেন ২৪ লাখ টাকারও বেশি।

প্রায় ৭–৮ বছর আগে শুরু হওয়া তার উদ্যোক্তা যাত্রা ছিল চ্যালেঞ্জে ভরা। হতাশার সেই সময়ে পাশে দাঁড়ান প্রবাসী দুলাভাই আবু হাসান। তাঁর আর্থিক সহায়তা ও অনুপ্রেরণায় মাত্র ১০০টি বেলজিয়াম হাঁস কিনে জাহিদের যাত্রা শুরু। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু।

বর্তমানে তিনি হাঁস খামারের পাশাপাশি নুরপুর বাজারে প্রতিষ্ঠা করেছেন আধুনিক বাচ্চা ফুটানোর কেন্দ্র ‘চলনবিল হ্যাচারী’। খামার ও হ্যাচারী উভয় ক্ষেত্রেই তাঁর পার্টনার দুলাভাই আবু হাসান। এখন তাদের খামারে রয়েছে প্রায় ২ হাজার ৫০০টি হাঁস।

জাহিদের ভাষ্য, বেলজিয়াম জাতের হাঁস দ্রুত বাড়ে এবং অত্যন্ত লাভজনক।

৪৫ দিনেই একটি হাঁসের ওজন পৌঁছায় প্রায় ৩ কেজিতে, আর পরিপক্ব অবস্থায় দাঁড়ায় ৪–৫ কেজিতে।

একটি ডিম বিক্রি হয় ৪০–৮০ টাকা এবং একটি বাচ্চা বিক্রি হয় ১৫০ টাকা। বাজারে চাহিদা বেশি থাকায় অল্প সময়ে হাঁস, ডিম ও বাচ্চা বিক্রি করে পাওয়া যায় ভালো লাভ। খামার ও হ্যাচারী মিলিয়ে তাঁর মাসিক আয় এখন প্রায় দুই লাখ টাকা।

জাহিদের সফলতা দেখে এলাকায় অনেক বেকার যুবক এখন বেলজিয়াম হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছেন।

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম বলেন,

“তরুণদের উদ্যোক্তা তৈরিতে আমরা ভ্যাকসিন, পরামর্শ ও টেকনিক্যাল সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি। সিংড়ায় বেলজিয়াম হাঁসের বড় খামারের সংখ্যা বেড়েছে, ভবিষ্যতে আরও বাড়বে।”

জাহিদের এই সাফল্যের গল্প শুধু একজনের নয়—এটি সিংড়ার তরুণ সমাজকে নতুনভাবে বদলে দেওয়ার এক অনুপ্রেরণার নাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেলজিয়াম হাঁস পালন ও আধুনিক হ্যাচারী ব্যবসায় তরুণ জাহিদের বছরে আয় ২৪ লাখ টাকা

সিংড়ার জাহিদের বেলজিয়াম হাঁস খামারে বছরে ২৪ লাখ আয়: তরুণ উদ্যোক্তার অনন্য সাফল্য

আপডেট সময় : ০৯:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫