চট্টগ্রাম ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হামলা, ভয়ভীতি ও স্ট্রোকে এক নারীর মৃত্যু—পরিবারের অভিযোগে তোলপাড় হরিরামপুর

হরিরামপুরে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সুফিয়া বেগমের ওপর হামলা—স্ট্রোকে মৃত্যু, চাঞ্চল্য এলাকাজুড়ে

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হরিরামপুর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়ড়া (রাখালিয়া বটতলা) এলাকায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুফিয়া বেগম (৫৫)-এর ওপর অতর্কিত হামলা ও ভয়ভীতি প্রদর্শনের জেরে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় স্থানীয় আলমাস, তার মেয়ে, জামাতা ও ভাড়াটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সুফিয়া বেগমের ওপর হামলা চালায়। তার পরিবারের অন্য সদস্যদের না পেয়ে একাধিকবার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে ভয় পেয়ে সুমনের মা সুফিয়া বাধা দিলে তার ওপর বর্বরোচিত হামলা হয়। ভয়-ভীতি ও চাপের কারণে সুফিয়া বেগম স্ট্রোক করেন বলে দাবি পরিবারের।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাসরি ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী মঞ্জুয়ারা বেগম জানান, “আলমাস ও তার লোকজন অতর্কিত হামলা করে। আমি বাধা দিতে গেলে আমার ওপরও হামলার চেষ্টা হয় এবং আমাকে আঘাত করা হয়।”

স্থানীয় মজিদ মোল্লা জানান, তিনি ঘটনাস্থলে এসে সুফিয়া বেগমকে আতঙ্কিত অবস্থায় দেখতে পান।

ভুক্তভোগী পরিবারের সদস্য শরিফুল মোল্লা অভিযোগ করেন যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের পালাতে সহায়তা করেছে এবং হরিরামপুর থানার এসআই জয়নুল আবেদীন নাকি আসামিদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং মৃত্যুর সার্টিফিকেট বদলে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন।

মৃত সুফিয়া বেগমের ছেলে সুমন বিশ্বাস বলেন, “আলমাস ও তার সহযোগীরা আমাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল। আমাকে না পেয়ে মায়ের ওপর হামলা চালায়। ভয়ভীতির কারণে আমার মা স্ট্রোক করে মারা যান।”

এ বিষয়ে একাধিকবার আলমাসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনা নিয়ে এসআই জয়নুল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি ও ওসি স্যার ঘটনাস্থলে গিয়েছিলাম।”

এলাকাবাসীর দাবি, এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেবো। এসআই জয়নুল আবেদীনের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে আমি অবগত নই; প্রমাণ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হামলা, ভয়ভীতি ও স্ট্রোকে এক নারীর মৃত্যু—পরিবারের অভিযোগে তোলপাড় হরিরামপুর

হরিরামপুরে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সুফিয়া বেগমের ওপর হামলা—স্ট্রোকে মৃত্যু, চাঞ্চল্য এলাকাজুড়ে

আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫