বাঁশখালীতে খামারিদের অংশগ্রহণে প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তি ও প্রদর্শনী অনুষ্ঠিত
বাঁশখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপন
- আপডেট সময় : ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

বাশখালি প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আধুনিক প্রযুক্তি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুপন নন্দী। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহাজাদা মোহাম্মদ জুলকারনাইন শাওন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। তিনি বলেন, “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ দেশের খামারিদের প্রযুক্তি, উৎপাদনশীলতা ও স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে আরও সচেতন করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল করিম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, উপজেলা পল্লী কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. জসীম উদ্দিন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, আবু বক্কর বাবুল, জসীম উদ্দিন, মো. জয়নাল আবেদীন, ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, পোলট্রি খামারি মো. আবুল কাশেমসহ স্থানীয় খামারিরা।
খামারিদের মধ্যে আধুনিক ডেইরি, পোলট্রি, ছাগল ও গরু পালন প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন খামারের উদ্ভাবনী পণ্য, সেবা এবং গবাদিপশুর উন্নত জাত প্রদর্শন করা হয়।






















