চট্টগ্রাম ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আমতলী উপজেলা প্রশাসন ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমতলীতে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৫:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও জারিগানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে এনএসএস, ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এসোসিয়েশন, সিবিডিবি ও ইসলামিক রিলিফের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ শেষে একটি র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক রূপ কুমার পাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—আমতলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শ্যামল কৃষ্ণ কর্মকার, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিবিডিবির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মিরাজ, আমতলী থানা পুলিশের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ভারপ্রাপ্ত ম্যানেজার চার্চিল দাস, এফএইচ এসোসিয়েশনের আমতলী উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন ও মৃদুল চন্দ্র সরকার।

এদিকে একই দিন সন্ধ্যায় আল হেলাল চত্বরে এনএসএস এডুকোর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের আওতায় ১৫ দিনব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে ওয়ার্ল্ড ভিশন, এফএইচ এসোসিয়েশন, সিবিডিবি ও ইসলামিক রিলিফ অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আমতলী উপজেলা প্রশাসন ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমতলীতে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত

আপডেট সময় : ০৫:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫