চট্টগ্রাম ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মতিনগর থেকে ৪০ কেজি গাঁজা—র‌্যাবের অভিযানে ধরা পড়ল মূল সরবরাহকারী

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর উপজেলার মতিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। সোমবার (২৪ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাচথুবী ইউনিয়নের মতিনগর গ্রাম থেকে কবির হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার সুলতান মিয়ার ছেলে।

র‌্যাব-১১ সুত্রে জানা যায়, সদর উপজেলার সীমান্তবর্তী অঞ্চল থেকে দীর্ঘদিন ধরে কবির হোসেন পাইকারি ও খুচরা মূল্যে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সকালেই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক নির্মূলের ধারাবাহিকতায় র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মতিনগর থেকে ৪০ কেজি গাঁজা—র‌্যাবের অভিযানে ধরা পড়ল মূল সরবরাহকারী

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৪:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫