চট্টগ্রাম ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ধর্মপুর রেলগেটে অভিযানের সময় ইট-পাটকেল নিক্ষেপ, পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত—পালালো আসামি রবিন

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য, পালালো ওয়ারেন্টভুক্ত আসামি

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধর্মপুর রেলগেট এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে ওয়ারেন্টভুক্ত আসামি আটক অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনের কাছে একটি ছুরি পাওয়া গেলে তাকে আটক করা হয়। এরই মধ্যে স্থানীয় মাদক ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। হামলার এক পর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।

ইট-পাটকেল নিক্ষেপে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে আটকের সময় স্থানীয় মাদক ব্যবসায়ীরা উত্তেজনা ছড়িয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলার পর রবিন পালিয়ে যায়। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে, পরে বিস্তারিত জানানো হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধর্মপুর রেলগেটে অভিযানের সময় ইট-পাটকেল নিক্ষেপ, পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত—পালালো আসামি রবিন

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য, পালালো ওয়ারেন্টভুক্ত আসামি

আপডেট সময় : ১০:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫