চট্টগ্রাম ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

উখিয়ায় সালাহউদ্দিনের মৃত্যুর পর দুই স্ত্রীর জমি নিয়ে বিরোধ; মারধর, ছিনতাই ও উচ্ছেদের অভিযোগ থানায় এজাহার

উখিয়ায় বসতভিটা দখলের চেষ্টায় দ্বিতীয় স্ত্রীকে মারধর ও উচ্ছেদের অভিযোগ

আমান উল্লাহ আমান
  • আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব সিকদার বিল এলাকায় বসতভিটা দখলের উদ্দেশ্যে দ্বিতীয় স্ত্রীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। মৃত সালাহউদ্দিনের দ্বিতীয় স্ত্রী খতিজা আক্তার অভিযোগ করেন—প্রথম স্ত্রীর পক্ষের লোকজন দলবদ্ধভাবে তাকে উচ্ছেদের পায়তারা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সালাহউদ্দিন প্রথম বিয়ে করেন ময়মনসিংহের মরিয়মকে। সেখানে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন সংসার করেন এবং ব্যবসাবাণিজ্যও পরিচালনা করেন। ব্যবসায় মন্দা দেখা দিলে তিনি নিজ এলাকা উখিয়ায় চলে আসেন। পরবর্তীতে ব্যবসার সন্ধানে টেকনাফে গিয়ে প্রতিষ্ঠান খুলে দ্বিতীয় স্ত্রী খতিজা আক্তারকে বিয়ে করেন।

নিজ এলাকায় দখলীয় ২০ কড়া জমির ওপর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসতবাড়ি নির্মাণ করেন তিনি। বিয়ের পাঁচ বছর পর সালাহউদ্দিনের বড় ধরনের রোগ দেখা দেয়। এ সময় খতিজা আক্তার বেসরকারি ব্যাংক, প্রতিবেশী ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধারকর্জ করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় সালাহউদ্দিন মারা যান।

অভিযোগ রয়েছে—স্বামীর মৃত্যুর খবর পাওয়া সত্ত্বেও প্রথম স্ত্রী মরিয়ম ও তার সন্তানরা আসেননি। কিন্তু সালাহউদ্দিনের মৃত্যুর অনেকদিন পর প্রথম স্ত্রী মরিয়ম বসতভিটা দখলের উদ্দেশ্যে থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে থানার অফিসার ইনচার্জ শালিশী বৈঠকের মাধ্যমে ২০ কড়া জমি দুই স্ত্রীকে সমানভাবে ১০ কড়া করে ভাগ করে দেন।

কিন্তু শালিশের কয়েকদিন না যেতেই প্রথম স্ত্রীর পক্ষের লোকজন দশ কড়া জমি দখলের কুমানে খতিজা আক্তারকে মারধর করে উচ্ছেদের চেষ্টা চালায়। এসময় তার পরনের এক জোড়া কানের দুল, একটি বাটন মোবাইল ও মোবাইলে থাকা নগদ বিকাশ সিম ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি থানায় এজাহার দায়ের করেছেন।

খতিজা আক্তার অভিযোগ করেন—প্রতিপক্ষ তাকে হত্যার হুমকি দিচ্ছে এবং যে কোনো সময় লাশ গুম করে ফেলার ভয় দেখাচ্ছে। তিনি নিজের নিরাপত্তার জন্য কক্সবাজার জেলার আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উখিয়ায় সালাহউদ্দিনের মৃত্যুর পর দুই স্ত্রীর জমি নিয়ে বিরোধ; মারধর, ছিনতাই ও উচ্ছেদের অভিযোগ থানায় এজাহার

উখিয়ায় বসতভিটা দখলের চেষ্টায় দ্বিতীয় স্ত্রীকে মারধর ও উচ্ছেদের অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫