চট্টগ্রাম ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

র‍্যালি, আলোচনা সভা ও অতিথিদের বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরা

কালিয়াকৈরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় সমবায় দিবসের ৫৪তম আয়োজন উদযাপিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কালিয়াকৈর মৎস্য আড়ৎ সমবায় সমিতির কোষাধ্যক্ষ সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসিএ লিমিটেডের সভাপতি মোফাজ্জল হোসেন ও কালিয়াকৈর থানার ওসি তদন্ত জাফর আলী খান। এছাড়া বিভিন্ন সমবায় সংগঠনের সদস্য, গণমাধ্যম কর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বিতায় সমবায় আন্দোলনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়মূলক উদ্যোগ শক্তিশালী হলে স্থানীয় অর্থনীতি গতিশীল হবে এবং কর্মসংস্থান বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‍্যালি, আলোচনা সভা ও অতিথিদের বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরা

কালিয়াকৈরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

আপডেট সময় : ০৫:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫