বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অংশ নেয় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতাকর্মীরা
ঝালকাঠিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় উৎসবমুখর পরিবেশ
- আপডেট সময় : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা আয়োজনে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। জেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুবদল আজ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রভাগে রয়েছে। সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, এ গণজোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।
এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।














