চট্টগ্রাম ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতাকর্মীরা

ঝালকাঠিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় উৎসবমুখর পরিবেশ

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও নানা আয়োজনে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। জেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুবদল আজ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রভাগে রয়েছে। সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, এ গণজোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।

এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতাকর্মীরা

ঝালকাঠিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫