চট্টগ্রাম ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

টুপি পরা নিয়ে বিরোধের জেরে সহপাঠীর হাতে প্রাণ গেল মাদরাসা ছাত্র নাজিমের

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদরাসায় ঘুমন্ত ছাত্রকে জবাই করে হত্যা, অভিযুক্ত আটক —

মু. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • আপডেট সময় : ১২:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ঘুমন্ত অবস্থায় এক মাদরাসা ছাত্রকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত অপর এক ছাত্রকে আটক করেছে।
রোববার (২৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম।

নিহত ছাত্রের নাম মো. নাজিম উদ্দিন (১৩)। তিনি চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যাহর ছেলে। অপরদিকে, আটক অভিযুক্ত ছাত্র আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থীই আবাসিকভাবে ওই মাদরাসায় পড়াশোনা করছিল। নাজিম ২২ পারা ও ছায়েদ ২৩ পারা পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে। প্রায় দুই সপ্তাহ আগে টুপি পরা নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। শিক্ষকরা বিষয়টি মিটিয়ে দিলেও ছায়েদ ক্ষোভ ধরে রাখে।

রোববার রাতে মাদরাসার ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক আবাসিক কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ছায়েদ ঘুম থেকে উঠে বাজার থেকে কেনা ধারালো ছুরি দিয়ে ঘুমন্ত নাজিমকে গলা কেটে হত্যা করে। নাজিমের গোঙানির শব্দে অন্য ছাত্র-শিক্ষকরা জেগে উঠে ঘটনাস্থলেই ভুক্তভোগীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছাত্রকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করে।
ওসি খোরশেদ আলম বলেন, “টুপি পরা নিয়ে পূর্বের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আটক ছাত্রকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টুপি পরা নিয়ে বিরোধের জেরে সহপাঠীর হাতে প্রাণ গেল মাদরাসা ছাত্র নাজিমের

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদরাসায় ঘুমন্ত ছাত্রকে জবাই করে হত্যা, অভিযুক্ত আটক —

আপডেট সময় : ১২:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫