চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে পুঠিয়ার লালন গ্রেফতার, উদ্ধার হেরোইন ও নগদ টাকা

পুঠিয়ার মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জে গ্রেফতার: র‌্যাবের অভিযানে উদ্ধার ১০৮ গ্রাম হেরোইন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি:
র‌্যাবের বিশেষ অভিযানে সিরাজগঞ্জে গ্রেফতার হয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার এক মাদক ব্যবসায়ী। র‌্যাব-১২, সিরাজগঞ্জের কমান্ডারের দিকনির্দেশনায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ১০৮ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. লালন (২৭)-কে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, “সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে” এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত লালন রাজশাহীর পুঠিয়া উপজেলার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে পুঠিয়ার লালন গ্রেফতার, উদ্ধার হেরোইন ও নগদ টাকা

পুঠিয়ার মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জে গ্রেফতার: র‌্যাবের অভিযানে উদ্ধার ১০৮ গ্রাম হেরোইন

আপডেট সময় : ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫