চট্টগ্রাম ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

তৈন রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে ৪০ সেগুন গাছ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্তে নামলো বন বিভাগ

লামায় বন কর্মকর্তার যোগসাজশে রিজার্ভ বনাঞ্চলের ৪০ সেগুন গাছ আত্মসাৎ!

শফিকুল ইসলাম তুহিন
  • আপডেট সময় : ০৬:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামা বন বিভাগের অধীনস্থ কাকরাঝিরি সংরক্ষিত বনাঞ্চলের অন্তত ৪০টি সেগুন গাছ আত্মসাৎ করে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম এর বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে—ঘটনা জানাজানি হওয়ার পর নিজের দুর্নীতির কেলেঙ্কারি ঢাকতে তিনি শ্রমিক মো. উসমান গনিকে সাজানো বন মামলায় ফাঁসিয়ে দেন।

ভুক্তভোগী উসমান গনি পরে চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ ও লামা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম, স্থানীয় কাঠ ব্যবসায়ী ওমর ফারুক বেচু, আব্দুল জলিল, ও দেলাওয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কোরবানির ঈদের আগে ওমর ফারুক বেচু শ্রমিকদের বলেন তার বাগানের গাছ কাটার জন্য। তিনি আরো ৯ জন শ্রমিকসহ কাকরাঝিরি এলাকায় যান। পরে বেচু ও তার সহযোগীরা রিজার্ভ বনাঞ্চলের ৪০টি গাছ চিহ্নিত করে কাটতে বলেন। শ্রমিকরা গাছ কেটে দিলে পিকআপে তা পরিবহন করা হয়। পরে জানতে পারেন শ্রমিক উসমানের নামে মিথ্যা বন মামলা দেওয়া হয়েছে।

এ ঘটনায় মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক, বিট অফিসার রনি ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তকারী কর্মকর্তারা জানান, তদন্ত চলমান রয়েছে, রিপোর্ট শেষ হলে তা প্রকাশ করা হবে।

তবে স্থানীয়রা জানান, তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে আপোষ মীমাংসার প্রস্তাব দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা দেলাওয়ার হোসেন বলেন, “৪-৫ মাস আগে ওসমান গনিকে কিছু গাছ কাটতে দেখেছি।” অন্যদিকে স্থানীয় মারমা সম্প্রদায়ের মেনথং ম্রু জানান, “গাছ কাটার সময় আমরা সেখানে ছিলাম, তবে কারা কাটছে তা জানতাম না।”

অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যেসব গাছের কথা বলা হচ্ছে, সেগুলো বহু আগেই কাটা।”

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “ওসমান গনি একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তৈন রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে ৪০ সেগুন গাছ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্তে নামলো বন বিভাগ

লামায় বন কর্মকর্তার যোগসাজশে রিজার্ভ বনাঞ্চলের ৪০ সেগুন গাছ আত্মসাৎ!

আপডেট সময় : ০৬:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫