চট্টগ্রাম ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

চৌমুহনী পৌরসভায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মু. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • আপডেট সময় : ০৯:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চৌমুহনী, নোয়াখালী | ২৫ আগস্ট ২০২৬ : ‘একটি গাছ লাগান, একটি জীবন বাঁচান—সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার উদ্যোগে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর মোক্তার বাড়ি সংলগ্ন দাখিল মাদ্রাসা এবং মধ্য নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও জেলা শিল্প-সাহিত্য সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল।

এ সময় আরও উপস্থিত ছিলেন চৌমুহনী শহর শাখার কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন এবং ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, গাছ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসা প্রয়োজন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

চৌমুহনী পৌরসভায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৯:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬