চট্টগ্রাম ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গোপালগঞ্জে র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা সভা ও মৎস্য চাষিদের সম্মাননা

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্ত

লুৎফর সিকদার,গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। র‍্যালি শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। একটি সফল মৎস্য চাষ প্রকল্পের জন্য উপযুক্তভাবে পুকুর প্রস্তুত করা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানির গুণগত মান পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তুলনামূলক কম খরচে অধিক মাছ উৎপাদন করা সম্ভব। এতে একদিকে যেমন চাষিদের আয় বাড়বে, অন্যদিকে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা গোপালগঞ্জের মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনা অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়াতে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ ও উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত সফল মৎস্য চাষিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দিয়ে মৎস্য খাতে অবদানের জন্য কৃতজ্ঞতা ও সম্মান জানান।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষিদের উৎসাহিত করা, আধুনিক মৎস্য চাষ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মৎস্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গোপালগঞ্জে র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা সভা ও মৎস্য চাষিদের সম্মাননা

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্ত

আপডেট সময় : ১০:৪২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬