চট্টগ্রাম ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

র‌্যালি, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে দিবসটি পালন

রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বিভিন্ন দাবিতে স্মারকলিপি

জিয়াউর রহমান
  • আপডেট সময় : ০৯:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) | ৯ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা চেয়ারম্যান সিংরাই সরেন মানিক।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। এতে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, আল মুনতাসির মিঠু বিশ্বাস এবং জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র নাথ রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা (থ্রাইভ) রাণীশংকৈল ক্লাস্টারের আরফিনা আক্তার, কবিরাজ মরমু, সুজন মরমু, জোসেফ, ইএসডিও ও সিডিএর প্রতিনিধিসহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবনমানের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, ভূমি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আলোচনা শেষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন দাবি ও সমস্যার কথা উল্লেখ করে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
পরে রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী মাঠে আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবসের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে জনসচেতনতা তৈরি হয়। একই সঙ্গে তাদের দাবি ও প্রত্যাশাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‌্যালি, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে দিবসটি পালন

রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বিভিন্ন দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৯:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬