চট্টগ্রাম ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

রাতে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত শহিদুল ইসলাম নাডু; রংপুর মেডিকেলে চিকিৎসাধীন, পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের অভিযোগ

নাগেশ্বরীতে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, ৭ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রাতে বাড়ি ফেরার পথে মো. শহিদুল ইসলাম নাডু নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
আহত শহিদুল ইসলাম বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা করা হলেও তদন্তে পুলিশের দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয়রা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহিদুল ইসলাম নাডু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে তার পেটের বাম পাশে উপর্যুপরি আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে।

হামলার একপর্যায়ে ওই এলাকায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের সুযোগে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি।
পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর নাগেশ্বরী থানায় মামলা করা হলেও সাত দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন বা তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি।

এদিকে হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, গুরুতর হামলার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়তে পারে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও মামলার তদন্তের অগ্রগতি, আসামি শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাতে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত শহিদুল ইসলাম নাডু; রংপুর মেডিকেলে চিকিৎসাধীন, পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের অভিযোগ

নাগেশ্বরীতে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, ৭ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

আপডেট সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬