চট্টগ্রাম ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া

পাঁচবিবি পৌরসভায় ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কার্ড, নারীর কর্মসংস্থান ও নাগরিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।

পাঁচবিবি পৌর নির্বাচন: মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

মোঃবাবুল হোসেন
  • আপডেট সময় : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ২ আগস্ট ২০২৬: আসন্ন পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দানেজপুর কলেজ মাঠে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ধুরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. খালেক চৌধুরী (লেবু)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ছয় মাসের মধ্যে পৌরবাসীর জন্য একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার চালু করা হবে। একই সঙ্গে হেলথ কার্ডের মাধ্যমে নাগরিকদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, পৌরসভার শিক্ষিত তরুণীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া অসহায় ও দরিদ্র নারীদের সেলাই মেশিন ও গবাদিপশু প্রদান করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পৌরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভার উদ্যোগে নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ভঙ্গুর সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক অবকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।
পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, বণিক সমিতির নেতা ছানোয়ার হোসেন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ, ওয়াজেদ আলী, লিটু, কামাল হোসেন, যুবনেতা লিয়াকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় উপস্থিত বক্তারা মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাঁচবিবি পৌরসভায় ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কার্ড, নারীর কর্মসংস্থান ও নাগরিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।

পাঁচবিবি পৌর নির্বাচন: মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬