চট্টগ্রাম ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কচুয়া পৌরসভা গেট ও জগতপুর এলাকায় পৃথক অভিযানে উদ্ধার ১২ পিস ইয়াবা, আদালতে প্রেরণ দুই আসামি

চাঁদপুরের কচুয়ায় পুলিশের পৃথক অভিযানে ১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মো. আনোয়ার হোসেন (রাজ)
  • আপডেট সময় : ১০:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

চাঁদপুরের কচুয়ায় পুলিশের পৃথক অভিযানে ১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। দুইটি পৃথক মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কচুয়া, চাঁদপুর | ১ আগস্ট ২০২৬: চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযানে মোট ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা ইয়াবা জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে গত ৩১ জুলাই ২০২৬ তারিখে থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে এসআই (নিরস্ত্র) আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌরসভা গেট এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি মো. রাশেদ (২২)-কে গ্রেপ্তার করেন। তিনি করইশ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০১, তারিখ ১ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে দ্বিতীয় অভিযানে এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন জগতপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাহারিয়ার (২৪)-কে গ্রেপ্তার করেন। তিনি জগতপুর এলাকার বাসিন্দা। তার হেফাজত থেকেও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০৩, তারিখ ১ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার (১ আগস্ট) বিধি মোতাবেক পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কচুয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কচুয়া পৌরসভা গেট ও জগতপুর এলাকায় পৃথক অভিযানে উদ্ধার ১২ পিস ইয়াবা, আদালতে প্রেরণ দুই আসামি

চাঁদপুরের কচুয়ায় পুলিশের পৃথক অভিযানে ১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬