চট্টগ্রাম ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফেক ফেসবুক আইডিতে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ, বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর বদলগাছীতে উপজেলা যুবদলের এক নেতাকে নিয়ে ‘বদলগাছী মিডিয়া’ নামে একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিমুল ইসলাম মুন্না।

শুক্রবার (৩১ জুলাই) বদলগাছী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মুনিমুল ইসলাম মুন্না অভিযোগ করেন, গত ৩০ জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে ‘বদলগাছী মিডিয়া’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ও রাজনৈতিক পদবি ব্যবহার করে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি পোস্ট করা হয়। তার দাবি, পোস্টে প্রচারিত তথ্যের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মুনিমুল ইসলাম মুন্না বলেন, বদলগাছী উপজেলায় এমন কোনো ঘটনা গত কয়েকদিনে ঘটেনি। তার মতে, তাকে এবং উপজেলা যুবদলকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই ওই পোস্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে প্রচারিত তথ্য ও আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মুনিমুল ইসলাম মুন্না বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির ছবি ও পরিচয় ব্যবহার করে ভিত্তিহীন তথ্য প্রচার করা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বদলগাছী উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল রাজা বলেন, বদলগাছীর সাংবাদিকরা দীর্ঘদিন ধরে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করে আসছেন। ভবিষ্যতেও তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবেন বলে তিনি আশা করেন।
তিনি অভিযোগ করেন, গত ৩০ জুলাই উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মুনিমুল ইসলাম মুন্নাকে নিয়ে ‘বদলগাছী মিডিয়া’ নামের একটি ফেসবুক আইডি থেকে যে পোস্ট দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এবং উপজেলা যুবদলকে হেয় করার জন্য ওই পোস্ট করা হয়েছে বলে তিনি দাবি করেন।

মেজবাউল রাজা আরও বলেন, ওই ফেসবুক আইডি থেকে পরবর্তী সময়েও মুনিমুল ইসলাম মুন্নাকে নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য ও পোস্ট করা হচ্ছে বলে তারা দেখতে পেয়েছেন। এ ঘটনায় তিনি নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান।
তবে ‘বদলগাছী মিডিয়া’ নামে উল্লিখিত ফেসবুক আইডির পরিচালনাকারী বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের নেতাকর্মীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :

ফেক ফেসবুক আইডিতে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ, বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬