চট্টগ্রাম ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজনগরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; হাসপাতালে চিকিৎসাধীন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান

মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: চিকিৎসাধীন ভুক্তভোগী, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শিশুটিকে স্থানীয় একটি মাছের ফিশারিতে ডেকে নেওয়া হয়। সেখানে কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে নির্জন স্থানে নিয়ে শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় এক সাংবাদিক বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন বাধা ও চাপের মুখেও শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে ভুক্তভোগী শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালের সার্জারি-২ ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।

এ বিষয়ে রোববার রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর রাজনগর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত, অভিযুক্তকে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত এগিয়ে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজনগরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; হাসপাতালে চিকিৎসাধীন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান

মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: চিকিৎসাধীন ভুক্তভোগী, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান

আপডেট সময় : ০৩:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬