চট্টগ্রাম ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থী, কর্মহীন নারী ও অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান

নওগাঁর বদলগাছীতে ৩৫ শিক্ষার্থী পেল বাইসাইকেল, ২৫৩ জনকে শিক্ষাবৃত্তি ও ২৫ কর্মহীন নারীকে সেলাই মেশিন বিতরণ

মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, বদলগাছীতে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বহু মাদকসেবী ও মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে ৩৫ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক স্তরের ১২৬ জন, মাধ্যমিক স্তরের ৭৬ জন এবং উচ্চমাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থীকে মাথাপিছু ৩,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

একইসঙ্গে ২৫ জন কর্মহীন নারীর মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়, যাতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।
এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান হিসেবে ১৮ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাপনী বক্তব্য দেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থী, কর্মহীন নারী ও অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান

নওগাঁর বদলগাছীতে ৩৫ শিক্ষার্থী পেল বাইসাইকেল, ২৫৩ জনকে শিক্ষাবৃত্তি ও ২৫ কর্মহীন নারীকে সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় : ০৬:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬