চট্টগ্রাম ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বগুড়ায় ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশে নৈতিক, আদর্শবান ও দায়িত্বশীল যুবসমাজ গঠনের আহ্বান।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে যুবসমাজকে নৈতিক আদর্শে গড়ার আহ্বান

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বগুড়া শহরের ফতেহ আলী মোড়ে অবস্থিত জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আ হ ম আলাউদ্দীন বলেন, বর্তমান প্রজন্মকে ইসলামের আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে তিনি সংগঠনের মাসব্যাপী ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বগুড়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এইচ এম আশরাফুদ্দীন আল আজাদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আতিকুর রহমানসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আদর্শবান, নৈতিক ও দায়িত্বশীল যুবসমাজ গঠনের মাধ্যমে বৈষম্যহীন, কল্যাণমুখী ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের মাসব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দেশের সর্বস্তরের যুবসমাজকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশে নৈতিক, আদর্শবান ও দায়িত্বশীল যুবসমাজ গঠনের আহ্বান।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে যুবসমাজকে নৈতিক আদর্শে গড়ার আহ্বান

আপডেট সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬