চট্টগ্রাম ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বেলকুচি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন অতিথিরা।

মাদক নয়, খেলাই হোক তরুণদের পরিচয়: ধুনটের বেলকুচিতে ইয়াং স্টার ক্লাবের শর্টবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

আশরাফুদ্দীন আল আজাদ | বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে “শর্টবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বেলকুচি ইয়াং স্টার ক্লাবের সভাপতি ও ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান ইমরানের সার্বিক তত্ত্বাবধানে খেলার সভাপতিত্ব করেন ধুনট সদর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন। তিনি বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, নেতৃত্বের গুণাবলি তৈরি করে এবং অপরাধ ও মাদকাসক্তি থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

টুর্নামেন্টের উদ্বোধন করেন ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার সারাদেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে, যা যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল জীবনের পথে এগিয়ে নিতে সহায়ক হবে। পর্যাপ্ত খেলার মাঠ ও নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও ধুনট পৌরসভার মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম খোকন। তিনি যুবসমাজের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন নিশ্চিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, গ্রামীণ পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেলকুচি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন অতিথিরা।

মাদক নয়, খেলাই হোক তরুণদের পরিচয়: ধুনটের বেলকুচিতে ইয়াং স্টার ক্লাবের শর্টবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

আপডেট সময় : ০৯:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬