চট্টগ্রাম ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বাবার মৃত্যুর পরও দায়িত্ব ও স্বপ্নকে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নেন ইকন, পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী

সংগ্রামী শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী, মিলল ভবিষ্যতের আশ্বাস

মো. আনোয়ার হোসেন (রাজ), কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাবার মৃত্যুর শোক, পরিবারের দায়িত্ব আর নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন—সবকিছুকে একসঙ্গে সামলে এগিয়ে চলেছে বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন। বাবার দাফন শেষ করে রাতেই কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরিতে যোগ দেন তিনি। এরপর সকালে হাজির হন এইচএসসি পরীক্ষার হলে।

জীবনের এমন কঠিন বাস্তবতার মধ্যেও ইকনের অদম্য চেষ্টা ও দায়িত্ববোধের গল্প নজরে এসেছে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের। তার পড়াশোনা অব্যাহত রাখতে সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফারহান ইশতিয়াক জানান, পরীক্ষার সময় ইকন যেন চাকরির চাপ কমিয়ে লেখাপড়ায় মনোযোগ দিতে পারেন, সে জন্য দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি এইচএসসি পরীক্ষা শেষে তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনেও সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে ইকনের সংগ্রামী জীবনের সংবাদ প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরিবার সূত্রে জানা যায়, ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া (৪৬) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু ওই দিন দুপুরেই তিনি মারা যান। পরিবারের প্রধান উপার্জনকারী ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

বাবাকে হারানোর পরও থেমে থাকেনি ইকনের জীবনযুদ্ধ। মা ও মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে বাগেরহাট শহরের একটি ভাড়া বাসায় থাকেন তিনি। প্রতি মাসে প্রায় ৪ হাজার টাকা ভাড়া দিতে হয় পরিবারটিকে।

সংসারের খরচ চালাতে ইকন রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন। দিনের বেলায় পড়াশোনা করে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

জানা গেছে, ইকনের দাদার বাড়ি গোপালগঞ্জে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরির সুবাদে পরিবারটি বাগেরহাটে আসে। পরে দাদা অবসরের পর গোপালগঞ্জে ফিরে গেলেও ইকনের বাবা বাগেরহাটেই থেকে যান।

প্রতিকূলতার মধ্যেও শিক্ষার প্রতি ইকনের আগ্রহ ও পরিবারের প্রতি দায়িত্বশীলতা এখন অনেকের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাবার মৃত্যুর পরও দায়িত্ব ও স্বপ্নকে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নেন ইকন, পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী

সংগ্রামী শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী, মিলল ভবিষ্যতের আশ্বাস

আপডেট সময় : ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬