চট্টগ্রাম ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রাজাপালং ইউনিয়নের ২৩৩ উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ শুরু।

উখিয়ার ডিগলিয়া পালংয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ২৩৩ উপকারভোগী পাচ্ছেন ৩০ কেজি করে চাল

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া পালং এলাকায় উপকারভোগীদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় স্থানীয় ডিলার জালাল উদ্দিনের তত্ত্বাবধানে এবং উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম-এর উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজাপালং ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মোট ২৩৩ জন উপকারভোগীর জন্য সরকার নির্ধারিত ১৫ টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিয়মিতভাবে সহায়তা দিয়ে আসছে।

স্থানীয় ডিলার জালাল উদ্দিন বলেন, “সরকারের তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ করা হচ্ছে। যারা আজ চাল নিতে পারেননি, তারা আগামীকাল এসে তাদের বরাদ্দকৃত চাল গ্রহণ করতে পারবেন।”

তিনি আরও জানান, বিতরণকৃত চালের গুণগত মান ও ওজন নিয়ে কারও কোনো মতপার্থক্য থাকলে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সকল উপকারভোগী যাতে নির্ধারিত পরিমাণ চাল সঠিকভাবে পান, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ডিলার আরও জানান, ডিগলিয়া পালং খাদ্য বিতরণ কেন্দ্র থেকে মোট ৭ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত ও স্বচ্ছভাবে খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রাজাপালং ইউনিয়নের ২৩৩ উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ শুরু।

উখিয়ার ডিগলিয়া পালংয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ২৩৩ উপকারভোগী পাচ্ছেন ৩০ কেজি করে চাল

আপডেট সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬