চট্টগ্রাম ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা; অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপের ঘোষণা

উখিয়ায় যানজট নিরসনে জরুরি সভা: এক সপ্তাহ পর উচ্ছেদ অভিযান, কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

সিরাজুল কবির বুলবুল | উখিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া উপজেলায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভা থেকে আগামী এক সপ্তাহ পর উপজেলার বিভিন্ন ব্যস্ত সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া থানার তদন্ত কর্মকর্তা কামাল উদ্দিন, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আদেল, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ট্রাফিক পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন,  উখিয়াকে যানজটমুক্ত করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, প্রশাসনের সব উদ্যোগে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। জনস্বার্থে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে তিনি সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার বলেন, উখিয়াকে যানজটমুক্ত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি জানান, আগামী এক সপ্তাহ পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। যারা রাস্তার ওপর অবৈধ স্থাপনা বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাদের এখনই সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় অভিযানের সময় কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন।

সভায় অংশগ্রহণকারীরা উখিয়ার ক্রমবর্ধমান যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ, সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা; অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপের ঘোষণা

উখিয়ায় যানজট নিরসনে জরুরি সভা: এক সপ্তাহ পর উচ্ছেদ অভিযান, কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৯:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬