চট্টগ্রাম ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মেসি, এমবাপ্পে ও হালান্ডের দুর্দান্ত গোলধারায় ১৯৫৮ সালের ঐতিহাসিক রেকর্ড হুমকির মুখে।

বিশ্বকাপ ২০২৬: মেসি, এমবাপ্পে ও হালান্ডের গোলঝড়ে ভাঙতে পারে ৬৮ বছরের সর্বাধিক গোলের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ ফুটবল বিশ্বকাপে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন বিশ্বের তিন তারকা ফুটবলার—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। টুর্নামেন্টের এখন পর্যন্ত পারফরম্যান্সে তারা শুধু নিজেদের দলকেই এগিয়ে নিচ্ছেন না, বরং বিশ্বকাপ ইতিহাসের অন্যতম পুরোনো একটি রেকর্ডও হুমকির মুখে ফেলেছেন।

রোববার ভোরে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে জয় এনে দেন আর্লিং হালান্ড। এই দুই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭। চার ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি।

অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পাঁচ ম্যাচে ৭ গোল করেছেন। একই সংখ্যক গোল রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ঝুলিতেও, যিনি মাত্র চার ম্যাচেই ৭ গোল করেছেন।

বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম একই আসরে তিনজন ফুটবলার সাত বা তার বেশি গোল করার নজির গড়লেন। ২০২২ কাতার বিশ্বকাপে মেসি ও এমবাপ্পে সাত বা তার বেশি গোল করেছিলেন। তবে এবার সেই সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে, যা নতুন ইতিহাস।

একটি বিশ্বকাপে সর্বাধিক গোল করার রেকর্ড এখনও ফ্রান্সের কিংবদন্তি জাঁ ফঁতের দখলে। তিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। এছাড়া ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরির সান্দর কোচিশ করেছিলেন ১১ গোল।

বর্তমান ফর্ম বিবেচনায় মেসি, এমবাপ্পে ও হালান্ড যদি নিজেদের দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারেন এবং গোল করার ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে ৬৮ বছর ধরে অক্ষত থাকা জাঁ ফঁতের ১৩ গোলের রেকর্ডও ভেঙে যেতে পারে।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তাই শুধু শিরোপার লড়াই নয়, ব্যক্তিগত গোলের নতুন ইতিহাস গড়ার দিকেও থাকবে ফুটবলপ্রেমীদের বাড়তি নজর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মেসি, এমবাপ্পে ও হালান্ডের দুর্দান্ত গোলধারায় ১৯৫৮ সালের ঐতিহাসিক রেকর্ড হুমকির মুখে।

বিশ্বকাপ ২০২৬: মেসি, এমবাপ্পে ও হালান্ডের গোলঝড়ে ভাঙতে পারে ৬৮ বছরের সর্বাধিক গোলের বিশ্বরেকর্ড

আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬