চট্টগ্রাম ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিসিটিভি ফুটেজ ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ; ভিডিওর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে মারধরের গুজব, ফেসবুকে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগ

মো. তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানাকে মারধর করা হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে সংশ্লিষ্ট নেতা ভিডিওটিকে ভুয়া দাবি করে বলেছেন, ঘটনার সময় তিনি নড়াইল শহরেই অবস্থান করছিলেন এবং তাকে মারধরের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাত থেকে ফেসবুকে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে একজনকে মারধর করতে দেখা গেলেও ভুক্তভোগীর মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায় না। ভিডিওর সঙ্গে এমন একটি ক্যাপশন যুক্ত করা হয়, যাতে দাবি করা হয় এটি আমিরুল ইসলাম রানাকে মারধরের ঘটনা। পাশাপাশি তাকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্যও করা হয়।

আমিরুল ইসলাম রানা অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গুজব সৃষ্টি করেছেন।
তিনি বলেন, “আমি সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায় ছিলাম। পরে জুমার নামাজ আদায় করি। এরপর শহরে আমাদের সংগঠনের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে আলাদাতপুর, ভওয়াখালীসহ আশপাশের এলাকায় সময় কাটিয়ে রাত প্রায় ১০টার দিকে বাসায় ফিরি। বাসায় এসে জানতে পারি, আমাকে নাকি লোহাগড়া বাজারে মারধর করা হয়েছে—এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।”

রানা আরও দাবি করেন, এটি পরিকল্পিত অপপ্রচার। তবে তার এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে মারধরের দৃশ্য দেখা গেলেও সেখানে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার মতো কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অযাচাইকৃত ভিডিও ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তথ্য যাচাই ছাড়া এমন পোস্ট শেয়ার করলে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে তারা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিসিটিভি ফুটেজ ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ; ভিডিওর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে মারধরের গুজব, ফেসবুকে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগ

আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬