চট্টগ্রাম ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিশুকে প্রলোভন দেখিয়ে নির্জনে নেওয়ার অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির দাবি; আত্মগোপনে অভিযুক্ত, গ্রেপ্তারে অভিযান অব্যাহত বলে পুলিশের বক্তব্য

কটিয়াদীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগ: দেড় মাসেও অধরা অভিযুক্ত, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

এ.এস.এম. হামিদ হাসান
  • আপডেট সময় : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কটিয়াদী, কিশোরগঞ্জ | ৩ জুলাই ২০২৬: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) বলাৎকার চেষ্টার অভিযোগে প্রতিবেশী বাচ্চু মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দেড় মাস পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে অভিযুক্তের গ্রেপ্তার বিলম্বিত হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার মসুয়া ইউনিয়নের পং মসুয়া গ্রামে গত ২৮ মে ঈদুল আজহার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত বাচ্চু মিয়া শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানো ও ফটকা (বাজি) ফোটানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নেয়। পরে নির্জন স্থানে নিয়ে তার সঙ্গে অশোভন আচরণ এবং বলাৎকারের চেষ্টা করে বলে অভিযোগ।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, আত্মরক্ষার জন্য শিশুটি অভিযুক্তের হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিবারের অভিযোগ, ঘটনার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। এমনকি কয়েক লাখ টাকার বিনিময়ে আপসের প্রস্তাবও দেওয়া হয়। তবে শিশুটির পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এরপর ভুক্তভোগী শিশুর মা কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। ফলে পরিবারটি বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছে।

বিদেশে অবস্থানরত শিশুটির বাবা বলেন, “আমি একজন প্রবাসী। পরিবারের নিরাপত্তার জন্যই বিদেশে কঠোর পরিশ্রম করছি। অথচ দেশে আমার সন্তান নিরাপদ নয়। আমি কোনো ধরনের আপস চাই না; অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার পর থেকে আমার সন্তান ভয়ে স্কুলে যেতে চায় না।”

তিনি কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীনের প্রতি সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এদিকে স্থানীয়ভাবে অভিযুক্তকে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হলেও সংশ্লিষ্ট দলের কটিয়াদী উপজেলা শাখার আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এ দাবি অস্বীকার করেছেন।

তিনি বলেন, অভিযুক্তের সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
অভিযুক্ত বাচ্চু মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে আর কোনো কল রিসিভ করেননি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে কয়েকবার অভিযান চালানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার অবস্থান শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিশুকে প্রলোভন দেখিয়ে নির্জনে নেওয়ার অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির দাবি; আত্মগোপনে অভিযুক্ত, গ্রেপ্তারে অভিযান অব্যাহত বলে পুলিশের বক্তব্য

কটিয়াদীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগ: দেড় মাসেও অধরা অভিযুক্ত, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

আপডেট সময় : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬