চট্টগ্রাম ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কার প্রদান

রাঙ্গাবালীতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধন, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ মাসুদ
  • আপডেট সময় : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গাবালী, পটুয়াখালী | ২ জুলাই ২০২৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নজরুল বর্ষ ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি এবং সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রাঙ্গাবালীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল হাসান, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা, গান ও দর্শন যুগে যুগে মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করেছে। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও সাম্যের বাণী বর্তমান প্রজন্মের জন্যও সমানভাবে প্রাসঙ্গিক। নজরুলের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

এ সময় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম ও অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, নজরুলের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কার প্রদান

রাঙ্গাবালীতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধন, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬