চট্টগ্রাম ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া

ভিডিও ধারণ করতে গিয়ে মোবাইল ভাঙচুর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ; সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি

কর্তব্যরত সাংবাদিক আরিয়ানের ওপর হামলার অভিযোগ: পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার
  • আপডেট সময় : ০৬:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পেশাগত দায়িত্ব পালনকালে ‘সত্যসন্ধান ২৪’-এর স্টাফ রিপোর্টার আরিয়ান ইসলাম হামলা, অসৌজন্যমূলক আচরণ এবং মোবাইল ফোন ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে পিএলবি কর্মকর্তা জলিল ও তার সঙ্গে থাকা কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, একটি কথিত ভুয়া পুলিশ আটকের ঘটনার সত্যতা যাচাই এবং ভিডিও ধারণের উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলে যান। এ সময় ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা তার ওপর চড়াও হন।

আরিয়ানের অভিযোগ অনুযায়ী, তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে আছড়ে ফেলে ভেঙে দেওয়া হয়। এছাড়া তাকে ধাক্কা দেওয়া হয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। তিনি জানান, সাংবাদিক পরিচয়পত্র প্রদর্শন করার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয় লোকজন এগিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে তিনি দাবি করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে একটি সালিস অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত এসবি কর্মকর্তা হাসান অভিযুক্তদের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করে সেটি ক্ষতিপূরণ হিসেবে আরিয়ানকে প্রদান করেন বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে। একই সঙ্গে ভিডিওটি মুছে ফেলার অনুরোধও করা হয়েছিল বলে আরিয়ানের দাবি।

তবে এই অভিযোগের বিষয়ে পিএলবি কর্মকর্তা জলিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

সাংবাদিক মহলের একাংশ এ ঘটনার নিন্দা জানিয়ে দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভিডিও ধারণ করতে গিয়ে মোবাইল ভাঙচুর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ; সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি

কর্তব্যরত সাংবাদিক আরিয়ানের ওপর হামলার অভিযোগ: পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপডেট সময় : ০৬:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬