চট্টগ্রাম ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গণতান্ত্রিক ভোটে ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত শামসুল আলম, অন্যান্য ৮ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন

উখিয়ায় বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির উপজেলা নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শামসুল আলম

সিরাজুল কবির বুলবুল
  • আপডেট সময় : ০৯:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার, উখিয়া | ২৬ জুন ২০২৬: বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির উখিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উখিয়া সদরের স্থানীয় গ্রীনবাড কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত নির্বাচনে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ছাত্রবন্ধু লাইব্রেরির স্বত্বাধিকারী ও উখিয়া ডিগ্রি কলেজের সিনিয়র কর্মচারী শামসুল আলম ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদার ১২ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়া কমিটির অন্যান্য ৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি শামসুল আলম বলেন, “যারা তাদের মূল্যবান ১৪টি ভোট দিয়ে আমাকে উখিয়া উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “সমিতির আইন-শৃঙ্খলা, ঐক্য ও সার্বিক উন্নয়নে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করব। সকলের সহযোগিতা পেলে এই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে গড়ে তুলতে সক্ষম হব, ইনশাআল্লাহ।”
নবনির্বাচিত কমিটির মাধ্যমে উখিয়া উপজেলার প্রকাশনা ও বই বিক্রেতাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণতান্ত্রিক ভোটে ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত শামসুল আলম, অন্যান্য ৮ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন

উখিয়ায় বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির উপজেলা নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শামসুল আলম

আপডেট সময় : ০৯:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬