চট্টগ্রাম ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ; আট ঘণ্টার ডুবুরি অভিযানে মিলল স্কুলছাত্র সারুপের মরদেহ

টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৩০ ঘণ্টা পর মিলল সারুপের লাশ

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৮:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও | ১৭ জুন ২০২৬ : ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির স্কুলছাত্র সারুপের (১২) মরদেহ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামে সারুপ। একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে বুধবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। প্রায় আট ঘণ্টার টানা অভিযানের পর বুধবার বিকেলে নদী থেকে সারুপের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সারুপ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ চেষ্টার পর বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, সারুপের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। সহপাঠী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা নদীতে গোসলের সময় শিশুদের প্রতি অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ; আট ঘণ্টার ডুবুরি অভিযানে মিলল স্কুলছাত্র সারুপের মরদেহ

টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৩০ ঘণ্টা পর মিলল সারুপের লাশ

আপডেট সময় : ০৮:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬