চট্টগ্রাম ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রুস্তমপুর টোল প্লাজার পাশে চেকপোস্টে অভিযান, পাঁচ বস্তা থেকে উদ্ধার ৫৮ কেজি গাঁজা

নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ কাভার্ডভ্যান

বুলবুল আহমেদ
  • আপডেট সময় : ০৯:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নবীগঞ্জ, হবিগঞ্জ | ১৭ জুন ২০২৬: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
অভিযান চলাকালে একটি নীল রঙের কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা দুই ব্যক্তি র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক ধাওয়া করে তাদের আটক করা হয়।
পরবর্তীতে কাভার্ডভ্যানটি তল্লাশি করে পাঁচটি বস্তার ভেতরে নীল পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বরগুনা সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামের জালাল খলিফার পুত্র মো. রুহুল আমিন (৩৪) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মো. মাজেদুর রহমান (৪১)।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল র‌্যাবের এ অভিযানের প্রশংসা করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রুস্তমপুর টোল প্লাজার পাশে চেকপোস্টে অভিযান, পাঁচ বস্তা থেকে উদ্ধার ৫৮ কেজি গাঁজা

নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ কাভার্ডভ্যান

আপডেট সময় : ০৯:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬