চট্টগ্রাম ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বরুন্ডির কৃষক নেতৃত্বাধীন গবেষণা প্লটে ৭২ জাতের ধান পর্যবেক্ষণ, কম খরচে বেশি ফলনশীল জাত বাছাই

মানিকগঞ্জে জৈব পদ্ধতিতে ৭২ জাতের ধান গবেষণার মাঠ দিবস অনুষ্ঠিত, কৃষকদের পছন্দ গোসাই ও রাজভোগ

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ৮ জুন ২০২৬ : মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি মাঠে জৈব পদ্ধতিতে রকমারি ধান চাষ গবেষণার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর ১টায় কৃষক নেতৃত্বাধীন প্রায়োগিক ধান গবেষণা প্লটে এ মাঠ দিবসের আয়োজন করে বরুন্ডি কৃষক সংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক।
মাঠ দিবসে গবেষণা প্লটে চাষকৃত ৭২টি ধানের জাত পর্যবেক্ষণ করে এলাকার জলবায়ু ও মাটির সঙ্গে উপযোগী জাত বাছাই করেন কৃষকরা। গবেষণায় অংশগ্রহণকারী ২৬ জন কৃষক গোসাই, রাজভোগ, ডিএস-১, সুশীল, এম-২৫২সহ কয়েকটি সম্ভাবনাময় ধানের জাত নির্বাচন করেন।

কৃষকদের মতে, কম খরচে অধিক উৎপাদন, কম পানির প্রয়োজন, রোগ-পোকার আক্রমণ কম এবং দ্রুত ফলন পাওয়া যায়—এমন বৈশিষ্ট্যের ধান জাতের প্রতি তাদের আগ্রহ বেশি। মাঠ দিবসে এসব বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে ধানের জাত নির্বাচন করা হয়।

স্থানীয় কৃষক গবেষক বৈদ্যনাথ সরকার বলেন, “গবেষণা প্লট থেকে গোসাই ধানের বীজ নিয়ে গোবর সার ব্যবহার করে জৈব পদ্ধতিতে আবাদ করেছি। এতে ভালো ফলন পেয়েছি এবং উৎপাদন খরচও তুলনামূলক কম হয়েছে।”
কৃষক গবেষক গোসাই দাস রায় বলেন, “বরুন্ডি কৃষক সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে গবেষণা প্লটটি পরিচালনা করছেন। কৃষকরা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এলাকার জন্য উপযোগী ধানের জাত নির্বাচন করছেন। কম খরচ, কম পানি, কম রোগবালাই এবং দ্রুত ফলনের কারণে কৃষকরা এসব জাতের প্রতি আগ্রহী হচ্ছেন।”

বারসিকের সহযোগী সমন্বয়কারী সত্যরঞ্জন সাহা জানান, বরুন্ডির কৃষক নেতৃত্বাধীন প্রায়োগিক ধান গবেষণা প্লট থেকে ইতোমধ্যে প্রায় ৫০০ কৃষক বিভিন্ন স্থানীয় জাতের ধান চাষ করে লাভবান হয়েছেন।

তিনি বলেন, “গোসাই, রাজভোগ, মৌকবুল, সুশীল ও এম-২৫৩সহ বিভিন্ন ধানের জাত বর্তমানে কৃষকরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করছেন। কৃষকদের মধ্যে বীজ ও জাত বিনিময়ের মাধ্যমে ধানের জাতবৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় কৃষি সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।”

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় জাতের ধান সংরক্ষণ, জৈব কৃষি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষক নেতৃত্বাধীন এ ধরনের গবেষণা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বরুন্ডির কৃষক নেতৃত্বাধীন গবেষণা প্লটে ৭২ জাতের ধান পর্যবেক্ষণ, কম খরচে বেশি ফলনশীল জাত বাছাই

মানিকগঞ্জে জৈব পদ্ধতিতে ৭২ জাতের ধান গবেষণার মাঠ দিবস অনুষ্ঠিত, কৃষকদের পছন্দ গোসাই ও রাজভোগ

আপডেট সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬