চট্টগ্রাম ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভাইরাল ভিডিওর ২৪ ঘণ্টার মধ্যেই প্রবাসীদের সহায়তা, নৌকা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন ওসি রতন সেখ

ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়ার পাশে মানবতার হাত, পেলেন ২৩ হাজার টাকা সহায়তা

কেএম শহীদুল | সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ | ২ জুন ২০২৬:

সুনামগঞ্জ সদর উপজেলার মুল্লাপাড়া ইউনিয়নের ডুপিকোনা গ্রামের হাওরপাড়ে বসবাসরত অসহায় দিনমজুর ও রংমিস্ত্রি সাজু মিয়ার পরিবারের করুণ জীবনচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দুই সাংবাদিকের প্রচেষ্টা ও সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন সেখ পিপিএমের উদ্যোগে তিনি পেয়েছেন ২৩ হাজার টাকা নগদ সহায়তা এবং খাদ্যসামগ্রী।

জানা যায়, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল এবং দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর সামাজিক যোগাযোগমাধ্যম ও থানার অফিসিয়াল ফেসবুক পেজে চার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপনকারী সাজু মিয়ার পরিবারের বাস্তব চিত্র তুলে ধরেন।

ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই সৌদি আরব প্রবাসী দুই বাংলাদেশির নজরে আসে। পরে তারা দুই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে সাজু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

এর মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর মরা টিলা রোড এলাকার এক সৌদি প্রবাসী নাম প্রকাশ না করার শর্তে ১০ হাজার টাকা সহায়তা পাঠান। অপরদিকে সদর উপজেলার লালপুর গ্রামের আরেক সৌদি প্রবাসীও ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

বিষয়টি জানার পর সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন সেখ পিপিএম তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেন। তিনি নিজে সাজু মিয়ার বাড়িতে গিয়ে সহায়তার অর্থ পৌঁছে দেন এবং অতিরিক্তভাবে একটি নৌকা কেনার জন্য ১১ হাজার টাকা, নগদ ৯ হাজার টাকা ও এক বস্তা চাল প্রদান করেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত সাজু মিয়া বলেন, “আমি কখনো ভাবিনি এত মানুষ আমার পাশে দাঁড়াবে। ওসি সাহেব, সাংবাদিক ভাই ও প্রবাসীদের প্রতি আমি কৃতজ্ঞ। এই সহায়তা আমার পরিবারের জন্য অনেক বড় আশীর্বাদ।”

উল্লেখ্য, গত ৩১ মে সাজু মিয়ার ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় পাওয়া ৪৫টি হাঁস দুর্বৃত্তরা বিষ প্রয়োগে মেরে ফেলেছে বলে অভিযোগ ওঠে। ১ জুন বিষয়টি নিয়ে তিনি সদর থানার ওসি রতন সেখের শরণাপন্ন হন।

পরে ওসি রতন সেখ বিষয়টিকে গুরুত্ব সহকারে আমলে নেন এবং সাংবাদিকদের নিয়ে সাজু মিয়ার বাড়িতে যান। সেখানে তার পরিবারের দুর্দশার চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এরপরই বিভিন্ন মহল থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।

ওসি রতন সেখ জানান, হাঁসগুলো মারা যাওয়ার ঘটনাটি তদন্তাধীন রয়েছে। একইসঙ্গে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে সাজু মিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, প্রশাসন, সাংবাদিক ও প্রবাসীদের সম্মিলিত মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাইরাল ভিডিওর ২৪ ঘণ্টার মধ্যেই প্রবাসীদের সহায়তা, নৌকা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন ওসি রতন সেখ

ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়ার পাশে মানবতার হাত, পেলেন ২৩ হাজার টাকা সহায়তা

আপডেট সময় : ০৬:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬