চট্টগ্রাম ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১০:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ২৫ মে ২০২৬ : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর  রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে দলীয় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সভায় বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (২৫ মে) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী  দল  চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু), যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলা ও ওবাইদুল পাঠানসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও পৌর কমিটির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা এবং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা আগামী ৩০ মে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬